২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
কোড়কদী

মুজিব শতবর্ষ পার্ক প্রস্তাবিত

মুজিব শতবর্ষ পার্ক প্রস্তাবিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে সুইস গেট আছে। যা চরবাসপুর সুইট গেট নামে পরিচিত। এই গেটটি সরকারী ভাবে পানি উন্নয়নের বোর্ডের অধীনে পরিচালিত। জানা যায় সুইস গেটের আশে পাশে প্রায় ২০ একর জমি সরকারী জমি আছে যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও ভ্রমণ পিপাসুদের মনের খোরাক মিটায়। আশেপাশের মানুষে এখানে ঘুরতে আসে। সরকার উদ্যোগ নিলে একটি বেকার সমস্যা সমাধানের পথ হবে। তাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এইখানে একটি মুজিব শতবর্ষ পার্ক হবে।

মুজিব শতবর্ষ পার্ক প্রস্তাবিত

এখানে হাট-বাজার বসবে ও বিনোদনের এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত এই ইউনিয়নের জনগনের ও প্রশাসনের সার্বিক সাহায্যে সহযোগীতা কামনা করেন। তাই উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানের পক্ষ থেকে সকলের বাসপুর, বন্দর শংকরপুর সুইস গেট, মধুখালী ফরিদপুর এলাকার সৌন্দর্য্য দেখার ও উপভোগ করার জন্য বলা হলো।