৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল এর উদ্যোগে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অমর একুশে স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সহ-সভাপতি বাবর আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয়ক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল, ফরিদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন সাধারন সম্পাদক বছিরুজ্জামান মৃধা লাভলু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী নাছির, , সাংগঠনিক সম্পাদক বাপ্পি শিকদার, বিএনপি থেকে সদ্য যোগদানকৃত আওয়ামীলীগ নেতা ইফতেখারুজ্জামান নিক্সন ,

যুবলীগের রেজা শিকদার, শেখ তৌহিদ, কামারখালী সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল খাঁন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের, জমশের আলী, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক খাঁন ৮নং ওয়ার্ডের সদস্য সামসুল আলম মোল্যা সোনা, ওয়ার্ড থেকে মৃধা বাবুল হোসেন, রেজাউল করিম রেন্টু, এস, কে গনি সহ আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভাষা নিজেকে প্রকাশের উপায় হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং মাতৃভাষা এমন একটি ভাষা যা আমাদের অনন্য সংস্কৃতির সাথে আমাদের সংযুক্ত করে। আমাদের মাতৃভাষা হ’ল যা আমাদের পরিচয় দেয় এবং আমাদের অবশ্যই সর্বদা এটির জন্য গর্বিত হওয়া উচিত।