২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করলেন শাহিন শেখ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয় করলেন মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটানিং কর্মকর্তা এ.বি.এম. আজমল হোসেন এর নিকট থেকে শাহিন শেখ। প্রার্থী শাহিন হলেন ১০নং আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজধরপুর গ্রামের কৃতি সন্তান মৃত মুনছুর শেখের ছেলে । জানতে চাইলে শাহিন বলেন, ‘আমি ৯নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি এবং নির্বাচন করবো বলে আপনাদের ভোট ও দোয়া আশা রাখি।