২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

ঐতিহ্যবাহী চন্দনা মৎস্য আড়তে দেশীয় মাছ ও পোনা মাছের আমদানী ভালো, দামও ভালো

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া -ভাতুরিয়া গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে চন্দনা খালের ধারে চন্দনা মৎস্য আড়ত । এই আড়ত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে আড়পাড়া ইউনিয়নে ভাতুরিয়া গ্রামে অবস্থিত। এই আড়ত পরিচালনা করেন জাহিদুর রহমান শেখ। প্রোঃ হাফিজুর রহমান মিয়া সাগর । এই আড়ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা মাছের আড়ত থেকে দাম কম আমদানী বেশী তবে ভালো মাছ পেয়ে খুশি স্থানীয় ক্রেতা ও পাইকাররা। চন্দনা মৎস্য আড়তে পাওয়া যাচ্ছে কই, সোল, রুই ,কাতলা , সিলভারকাপ, টাকি, শিং, বোয়াল, আইড়, পাঙ্গাস, তেলাপিয়া, মোলা, পুঁটি, টেংরা সহ নানা প্রজাতির মাছ।

আড়তের মালিক হাফিজুর রহমান মিয়া সাগর জানান, নতুন তৈরী চন্দনা মৎস্য আড়তে পানি নিষ্কাশন, বরফ কল সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরও জানান ,ঢাকা-খুলনা মহাসড়কের পাশে চন্দনা খালের ধারে চন্দনা মৎস্য আড়ত । এ মৎস্য আড়তে প্রতিদিন বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বেচাকেনা হয়।