২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

জাফর আলী মোল্যাকে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চায় নেতা কর্মীরা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ১নং কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে জাফর আলী মোল্যাকে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা। কামারখালী ইউনিয়ন বাসী জানান, তাঁর পরিবারের সকল সদস্যরা আওয়ামী লীগ সমর্থক। জাফর আলী মোল্যা একজন বিশিষ্ট ব্যবসায়ী, সৎ, সাহসী, মেধাবী, শিক্ষিত, পরিশ্রমী, ত্যাগী আওয়ামী লীগের নেতা। তিনি মানুষকে সরাসরি উপকার করতে ভালোবাসেন। তাই জাফর আলী কে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চাই।