২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি

মধুখালী প্রতিনিধিঃ
বুধবার ডুমাইন ইউনিয়নের নিম্ন আয়ের ৫১০ জনের মানুষের মধ্যে টিসিবি পন্য ২কেজি মশুরী ডাল ও ২ লিটার সয়াবিন তেল এবর্ং কেজি চাল সহ মোট ৪৭০ টাকায় ডুমাইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আঃ সোবহান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যালেন চেয়ারম্যান ইলিয়াজ হোসেন ইউ.পি. ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা, ট্যাক অফিসার মধুখালী পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপংকর বকসী, ইউ.পি. সদস্য শাহ্ কামরুজ্জামান কামাল, ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত, আমিরুল ইসলাম, শমসের আলী মোল্যা সোনা, জীবন মন্ডল, মহিলা মেম্বর ্অসীমা মন্ডল, ডুমাইন গ্রামের সমাজসেবক সেলিম শেখ ,গ্রামপুলিশ,গন্যমান্য ব্যক্তি সহ আরো অনেকে।

ডিলারের দায়িত্বে ছিলেন মেগচামী ইউনিয়নের নরকোনার অমিত মজুমদার ট্রেডার্স। পরিচালনায় ছিলেন কৃষ্ণ সহ আরো অনেকে। বিতরনের তালিকা অনুযায়ী দেখা যায় ৫১০টি কার্ডের মধ্যে কার্ডধারী ৪০৮ জন কার্ড ছাড়া তালিকা অনুযায়ী ভোটার আইডি কার্ড দিয়ে ৪০টি এবং কার্ড ছাড়া ও তালিকা ছাড়া কার না পাওয়ায় উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শুধু ভোটার আইডি কার্ড এর ফটোকপি দিয়ে ৬২টি এবং চারজন লেবার সহ মোট ৫১০টি টিসিবি কার্ডের পন্য বিতরন করা হয়।