ডুমাইন ইউনিয়নে নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে গুনীজন সম্মাননা স্মারক প্রদান,আলোচনা ও মতবিনিময় সভা-২০২১

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আত্মামানবতার সেবায় নিয়োজিত একটি উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর শিক্ষা, সেবা , উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত ফাউন্ডেশনের আয়োজনে ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্যা’র সভাপতিত্বে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ইউনিয়নের আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী শাকির আহম্মেদ টোকন এর সঞ্চালনায় নিশ্চিন্তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বৃহস্পতিবার নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে গুনীজন সম্মাননা স্মারক প্রদান, আলোচনা ও মতবিনিময় সভা-২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর উন্নয়নের পর্দাপন সহ সকল বিষয়ে অগ্রনী ভুমিকা সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, যুদ্ধকালীন কমান্ডার মোঃ মহসীন আলী বিশ্বাস বাচ্চু, বিশিষ্ঠ সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, সরকারী রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জিলাল হোসেন, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের মোঃ ফকর উদ্দিন মিজান, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী ইংরেজী শিক্ষক নীরোদ কুমার শিকদার, ডাঃ পীযুষ কান্তি বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ও এ্যাডঃ মোঃ মাহবুবুল হাসান চুন্নু, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায়

সমিতির সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ হাসান উদ্দিন বিশ্বাস, ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. তোফায়েল আহম্মেদ তপন, মানবিক সোসাইটি -২০২০ এর হাসান আল মামুন, নিশ্চিন্তপুর আলোকিত সংঘের মোঃ ওয়াহিদুজ্জামান মন্নু, সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক এ.এস.এম. আবু সায়েম, ডুমাইন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ বশির আহম্মেদ (বাচ্চু), মানব কল্যান সংগঠনের পক্ষে রহিমা ইসলাম রত্না, উৎসব সংঘের সুদর্শন মন্ডল ডুমাইন সার্বজনীন মহাশ্মশানের কমিটির পক্ষে সুভাষ কুমার প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আঃ রশিদ মোল্যা ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারন সম্পাদক মোঃ মাসুম পারভেজ, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিন্টু, ডুমাইন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্যা, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ কুদ্দুস মোল্যা প্রমুখ । সবশেষে সভাপতি সকল গুণীজনের সম্মাননা স্মারক প্রদান করে ও প্রতিষ্ঠানের সকলের জীবনের মঙ্গল কামনা এবং প্রতিষ্ঠানের উত্তরাত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠান শেষ করেন। জানা যায় এই নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী মোঃ মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মোঃ রকিবুল ইসলাম খোকন , অর্থসচিব মোঃ সাইফুল ইসলাম, শিল্পবিষয়ক সম্পাদ মোঃ রাজু আহম্মেদ সহ ২৩ সদস্য বিশিষ্ঠ একটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন। এরা সর্বদা মানব সেবায় নিয়েজিত থাকেন।