৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম । প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ তিনি প্রথম স্থান অর্জন করেন। এর আগে ২০১৭ সালে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে ,২০১৮ সালে মিরপুর উপজেলা থেকে, ২০১৯ সালে যশোর সদর উপজেলা থেকে এবং গত ১৭-১০-২০২৪ সালে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন এই কর্মকর্তা সিরাজুল ইসলাম ।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মাদ মমিনুর রহমান বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ ও সভাপতি বিভাগীয় বাছাই কমিটি প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ মোহাম্মাদ মমিনুর রহমান ও বিভাগীয় উপরিচালক মোহাম্মাদ আলী রেজা সদস্য সচিব বিভাগীয় বাছাই কমিটি প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিবছর কাজের স্বীকৃতিস্বরুপ দেশব্যাপি ১৪টি ক্যাটাগরিতে শিক্ষা পদক পুরস্কার প্রদান করা হয়। চলতি বছরে সিরাজুল ইসলাম ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি এই সম্মান অর্জন করায় পুরো প্রাথমিক শিক্ষা পরিবার গর্বিত।