১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

নাওড়া পাড়ায় একটি গাভীর একসঙ্গে দুটি বাছুর প্রসব, পালনে খাদ্যের অভাব

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে নাওড়াপাড়া একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে একটি এড়ে ও একটি বকনা । উপজেলার নাওড়াপাড়া গ্রামের মরহুম আঃ মজিদ মোল্যা’র ছেলে এ, কে,ফজলুল হকের বাড়িতে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়। গাভীর মালিক জরিনা বেগম বলেন বলেন, আমার গরুটা যখন গাভীন ছিল সাধারণ গরু যেমন থাকে আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়। কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি। আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব। বাচ্চা দুটি বয়স প্রায় ৪ মাস হয়ে গেল কোন সমস্যা নাই । তবে খাদ্যোর চরম অভাব। এই অভাব মেটাতে হিমসিম খাচ্ছি। জানিনা কপালে কি আছে। যতœ করে বড় করতে পারবো কি ।