৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
বাগাট

বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান প্রধান অতিথি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সাবেক এম.পি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ সরকার সুরাজ এর সভাপতিত্বে শনিবার বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা, অভিভাবক সদস্য এবং ছাত্রীদের সাথে ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও নৃত্য সংগীত অনুষ্টিত হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে প্রতিষ্ঠানের উন্নতি এবং ছাত্রীদের উন্নত জীবন গড়ার পরিকল্পনা নিয়ে প্রধান অতিথি হিসেবে সকলের সামনে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠামন্ডলীর অন্যতম সদস্য এবং ফরিদপুর -১ আসনের বারবার সাবেক সংসদ্য দানবীর আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন। অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক বাগাট বাজার বণিক সমিতির সভাপতি ও নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মির্জা জাকির হোসেন , বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আকরামুজ্জামান মৃধা রুকু। এ ছাড়া আরো আলোচনা করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বাগাট বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ ইউসুফ হোসেন মোল্যা, বাগাট ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি এবং কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ ঘোষ, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ দুলাল, অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা সভাপতি পংকজ সরকার সুরাজ, নওপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

এ ছাড়া প্রধান অতিথির সঙ্গে সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন, মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক মির্জা মোশারফ হোসেন মুসা, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজন কুমার দাস, সনজয় শিকদার, শাহিন , সাগর সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ প্রমুখ । সবশেষে প্রতিষ্টানের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। পরিশেষে প্রধান অতিথি সকলের নিকট দোয়া কামনা করে এবং সকলের প্রতি দোয়া রেখে অনুষ্টান শেষ করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রতিষ্টাতা পরিচালক মির্জা জাকির হোসেন ও মির্জা নাসিমা জাকির এবং প্রতিষ্টাতা সভাপতি সহ শিক্ষক মন্ডলী এবং অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।