৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন ঃ সাধারন সম্পাদক আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নিবাসী হাজী আঃ মজিদ মিয়া’র কৃতি সন্তান মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও ইউরোটেক বেভারেজ লিঃ এর পরিচালক ও বিশিষ্ঠ ব্যবসায়ী এবং মধুখালী প্রেসক্লাবের উপদেষ্ঠা ইলিয়াস মিয়া (০৬-১১-২০২২)ইং রোজ রবিবার রাত প্রায় ৮.৪৫ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে মারা যান ( ইন্না লিল্লাহি—-রাজেউন)। মৃত্যেকালীন তার বয়স হয়েছিল প্রায় ৫৮বছর।

সোমবার যোহর নামাজ বাদ মধুখালী জাতীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার লাশ তার গ্রামের বাড়ী নদীয়া বাজার কান্দি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাযা নামাজে জনতার ঢল নেমে আসে। তার পরিবারে স্ত্রী, মেয়ে সহ অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী । তার এই অকাল মৃতে‚্যতে পরিবার সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।