৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অংশীজনের সাথে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার পরিষদ মিলানায়তনে ৮ই জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায়। উপজেলার নিবাহী কমকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কমকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনা

য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঁঃ কামরুল আহসান তালুকদার ( পিএএ) । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সহকারী কমিশনার ভূমি শামীম আরা, কৃষি কমকর্তা আলভির রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।