মধুখালী প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপিত

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ রেজাউল হক বকুর ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে মধুখালী প্রেসক্লাবের আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে। ৮ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকুর ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া সহ আরো প্রমুখ।
এ ছাড়া কেক কাটা সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি এ. টি. এম. সৈয়দ মাসউদ, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, পাঠাগার সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সদস্য মোঃ মফিজুর রহমান মুবিন, মোঃ রমজান আলী বিশ্বাস, মোঃ সজিব মোল্যা আকাশ, রিফাত ও হৃদয় শীলসহ অন্যান্য সদস্যগন প্রমুখ।