২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে ঈদ উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
সোমবার বেলা ১১টায় আখচাষী কল্যাণ সংস্থার ভবনের সামনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষে নেতাকর্মীদের মাধ্যমে দঃুস্থ্যদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রেজাউল হক বকু,

সহ-সভাপতি হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।