২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে উন্নয়ন ভাবনা নিয়ে মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলার বিশিষ্টজনদের সাথে উন্নয়ন ভাবনা নিয়ে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মধুখালীর সার্বিক উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেয়া য়ায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন সহ সিনিয়র সিটিজেন, গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।