১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে বিএনপির মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধুখালী পুলিশ সার্কেল অফিসের সামনে আবুল মার্কেটের নিচতলায় উপজেলা বিএনপির এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মনসুর নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, ওবায়দুর রহমান, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ইয়াসিন বিশ্বাস, মোঃ কামাল মাষ্টার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন মুক্তার, যুবনেতা মাহাবুব তালুকদার, গোলাম মুহিম প্রমুখ।