১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় সিয়াম মন্ডল (২৭) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের কাটাখালী গ্রামের ছিদ্দিক মন্ডলের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। করিমপুর হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, সিয়াম কর্মস্থল থেকে ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন।

পথে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেলটি গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি সাত বছর যাবৎ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। আব্দুর রহমান জানান, সিয়াম দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে পঞ্চম। তিনি বিবাহিত এবং তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।