২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে স্বরন সভা, বীর মুক্তিযোদ্ধা কমরেড কেরামত আলী মৃধা লাল

মধুখালী প্রতিনিধিঃ
সিপিবি মধুখালী উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড কেরামত আলী মৃধা লাল এর মৃত্যুতে সিপিবি মধুখালী উপজেলা কমিটির পক্ষ থেকে এক স্মরণসভা শনিবার মধুখালী পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আকমল হোসেন মৃধার সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সভাপতি কমরেড আজাদ আবুল কালাম, সিপিবি ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল। এ ছাড়া আরো বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার,কানাই লাল গাঙ্গুলী, বেলায়েত হোসেন এবং মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নওশেরুল আলম। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান প্রমুখ।