২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

শাহ আসাদুজ্জামান তপন চেয়ারম্যান ফিরে পেলেন

মধুখালী প্রতিনিধিঃ
হাইকোর্টের রায়ে স্থানীয় সরকার বিভাগের আইন শাখার আদেশে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেলেন শাহ্ আসাদুজ্জামান তপন। তিনি সবার উদ্যেশে বলেন সকল প্রশংসা মহান আল্লাহ তালার। আপনাদের দোয়ার বরকতে আমি সসম্মানে ৬ নং ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি। তিনি আরও বলেন আপনার যদি যোগ্যতা থাকে,আপনি যদি সৎ ও পরিশ্রমী হোন তাহলে কোন কিছু আপনাকে দমিয়ে রাখতে পারবে না।

আপনি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছাতে পারবেন। মনে রাখবেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের কাছে আজীবন এবং ইউনিয়ন বাসীর নিকট কৃতজ্ঞ থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ । তিনি এখন সবার আন্তরিক সহযোগীতায় সবার সেবা দিয়ে যাচ্ছেন। শাহ আসাদুজ্জামান চেয়ারম্যান ফিরে পেয়ে ইউনিয়নবাসী মহা খুশি ও আনন্দিত।