২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন. ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় রবিবার বেলা ১০টার সময় ২৬শে মার্চ-২০২৩ইং সনের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আলোচনায় বক্তাগণ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব, বীর বাঙালীর আতœত্যাগের গৌরব গাঁথা ও স্বাধীনতার তাৎপর্য ইসলামী পরিভাষায় তুলে ধরেন। আলোচনা করেন উপধ্যাক্ষ আঃ মজিদ মিয়া , সহকারী অধ্যাপক আতাউর রহমান মিয়া, সহকারী শিক্ষক আসাদুজ্জামান বিশ্বাস পান্না, প্রভাষক রিপন উজ্জামান, মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুজ্জামান, মোস্তফা আহাদ। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা খোন্দকার মোঃ নাজিম উদ্দিন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা খোন্দকার মোঃ নাজিম উদ্দিন পবিত্র ইসলামের আলোকে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার।