অভির সুন্নতে খাৎনা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও রাজনীতিক নেতা আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য সামসুল আলম সোনা মোল্যা’র আয়োজনে রিতা পারভীনের একমাত্র পুত্র রাফিন আলম অভি এর সুন্নতে খাৎনা উপলক্ষে সোনা মোল্যা’র নিজ বাড়ীতে রবিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্টানে কোরআন তেলওয়াত, ইসলামী শরিয়াহ্ মোতাবেক সুন্নতে খাৎনা ও রোজা এবং ইফতার মাহফিল উপলক্ষে আলাপ আলোচনা করা হয়। আলোচনা করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মাদ হারুন-অর-রশীদ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামারখালী ফেরীঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা। পরিশেষে অভির সুন্নতে খাৎনা ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান উপলক্ষে শ্বশুর বাড়ীর দীর্ঘদিনের মনোমালিন্যে অবসান হলো। আর মনে কোন গøানি রইলো না। শ্বশুর আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, শ্বাশুরী আড়পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নাহার বেগম, স্যালক রতন মন্ডল সহ আতœীয় স্বজন সকলেই মিলেমিশে ইফতার ও পরবর্তী ভোজে মিলিত হন। এটাই পরম করুনাময় সৃষ্টিকর্তার মহিমা।
এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবর আলী বাবু শিকদার, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দবির হোসেন খাঁন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল ও তার পরিবার বর্গ নাতী ছেলে অভিকে সুন্নতে খাৎনা উপলক্ষে সোনার গলার চেইন দিয়ে জামাই সামসুল আলম মোল্যা সোনা ও মেয়ে রিতা পারভীন এবং নাতী-নাতনী সহ আতœীয়-স্বজন সবাইকে সাদরে গ্রহন করে নিলেন।