৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাসনা হেনা ইরানী রহমানকে নিয়ে নির্বাচনী গনসংযোগ

মধুখালী প্রতিনিধি:
বর্ষিয়ান নেতা প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ এর স্ত্রী মোছাঃ হাসনাহেনা ইরানী রহমান শুরু করেন তার নির্বচনী গনসংযোগ। আড়পাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটার ও সচেতন নাগরিকের উদ্যোগে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পর প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর স্ত্রী তার স্বামীর আশা পূরন করার আশা ব্যক্ত করে ইউনিয়নের উন্নয়ন করার লক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটারের সাথে ভোট প্রার্থনা ও

কুশল বিনিময় করছেন। ভোটারের নিকট ভোট প্রার্থনা ও কুশল বিনিময় সময় ইউনিয়নের গন্যমান্য নারী -পুরুষ ভোটার সঙ্গে ছিলেন। ভোটারের কথাবাত্রা ও ভোটের সাড়ার মাধ্যমে জানা যায় বিপুল ভোটে বিজয় তার স্বামীর ও ভোটারের পছন্দনীয় মার্কা মটরসাইকেল। আশা করা যায় মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান এই মটর সাইকেল মার্কা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে ভোটার ও জনগনের প্রত্যাশা।