মধুখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের পূর্ব কাদিরপাড়া ডিপি ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী রোববার রাতে নওপাড়া ইউনিয়নের সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাবিবুর রহমান মোল্যার সভাপতিত্বে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্বা কাদিরপাড়া ডিপি ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ পারভেজ মোল্যা, এ সময় আলোচনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর কাউন্সিরর মোঃ মোশারফ হোসেন মুসা, কাউন্সিরর মোঃ কামরুজ্জামান বাবু ,নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, কাদিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান ,মোঃ আবুল বাশার পান্নু, স্বপ্নোর শহরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া সহ প্রমুখ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মধুখালী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে মধুখালী পৌর সদরের ভাইভাই একাদশ বনাম উপজেলার গাজনা ইউনিয়নের আশপুর নীলপরী একাদশ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীলপরী ২-০সেটে ভাইভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিযন হয় । খেলা পরিচালনা করেন মোঃ শাওন শেখ। সহকারী হিসেবে দায়ীত্ব পালন করেন মোঃ সৌরভ। খেলা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শীত ও কুয়াশা উপেক্ষা করে শতশত নারী পুরুষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।