ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক , অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে ফেব্রæয়ারী ) সকাল সাড়ে ১১টায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির ও সহকারী শিক্ষক কানাইলাল মন্ডল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দুনাথ বসু। সমাবেশে আরও বক্তব্য রাখেন,



প্রতিষ্টানের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস, সহকারী শিক্ষক, রুমা নাসরিন, কামরুজ্জামান, কো- অপ্ট সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের মোল্যা, অভিভাবক সদস্য আবুল বাশার মোল্যা, অভিভাবক মিজানুর রহমান, অর্চনা মন্ডল, রোস্তম আলী শিকদার, শতদল মন্ডল, শিক্ষার্থী জান্নাতুল ফারহা , লামিছা আজিজ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের ক্রীড়াবিদ রেজাওয়ানুল ইসলাম, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন সহ প্রায় ৫শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মচারী বৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে সবার বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন, জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকাও গুরুত্বপুর্ন। তাই শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের ব্যাপকভাবে ভূমিকা নিতে হবে। তাছাড়াও বখাটে সঙ্গ, ইভটিজিং, মাদকাসক্তি রোধকল্পে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা মনোযোগী হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সুন্দর সমন্বয় প্রত্যাশা করে বক্তারা আরো বলেন, ভবিষ্যত দেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে নিজেদের সৎ, যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে অভিভাবকদেরও ভূমিকা পালন করার আহবান জানান বক্তারা।