২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। নিহত ড্রাইভার মোঃ হাফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া থানার দ্বীন মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫ টা ১০ ঘটিকার সময় ঢাকা মেট্রো ট- ২৪-৬৭৭২ নম্বরের ট্রাক তুষের লাকড়ি ভর্তি অবস্থায় ফরিদপুর দিক হইতে মাগুরার দিকে যাওয়ার সময় মধুখালী পৌর এলাকার মহাসড়কের বক্কার মোল্যার মৎস্য হ্যাচারীর সামনে নিয়ন্ত্রণ হারিয়া রাস্তার পাশে রেন্টি কড়াই গাছের সাথে আটকে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

ট্রাকের হেলপার মোঃ আবুল কালাম (২৫) পলাতক আছে। ঘটনাস্থলে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ট্রাক ও লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্ষতিগ্রস্থ ট্রাক উদ্ধার করেছি। চালকের মরদেহ উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।