২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেগে বাংলা নববর্ষ উদযাপন

মধুখালী প্রতিনধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেগে বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে স্কুলের মাঠ প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। এ সময় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার সহ সহকারী শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে অত্র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন কনে অনুষ্ঠান শেষ করেন।