২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

মধুখালী প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে প্রাণিসম্পাদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রæয়ারী শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক সেলিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। মেলায় ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, কবুতর, হাস, মুরগী প্রদর্র্শিত হয়েছে । এক জোড়া কবুতরের দাম হাকা হয় ১লক্ষ ৫০হাজার টাকা । কবুতর জোড়া দেখার জন্য রীতিমত ভীড় জমে যায়। কবুতর ক্যাটাগরিতে, সবচেয়ে আকর্ষণী কবুতর প্রদর্শন করে,প্রথম স্থান অধিকার করেন কামরুল ইসলাম জনি। মেলা শেষে পুরস্কার বিতরন করা হয়।