মধুখালীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধি:
৫ই-২০২৩ইং আগষ্ট শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন থেকে পুষ্পমাল্য অর্পন, স্মৃতিচারণ ও আলোচনা সভা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে স্বাগতম বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এ ছাড়া আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বশিরুল আলম,
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার যামিনি সিংহ রায় , মধুখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মিয়া, যুগ্ম – সাধারণ সম্পাদক এ্যাডঃ আলিউজ্জাামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম,এম বাবুল আক্তার , প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া. তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ গোলাম ফারুক, মধুখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস সহ এবং উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ এবং সুধী বৃন্দ প্রমুখ।