আড়পাড়া- কামারখালী এম.ইউ.এন ফাজিল(বি.এ) মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ.) মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষা গত-২২-১০-২০২১ইং তারিখে নিয়োগ পরীক্ষা হয়ে গেল। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থী ছিল ১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৮জন। আর পরীক্ষায় অনুপস্থিত ৫জন। এর মধ্যে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় এবং সনদপত্র মূল্যায়নে ৩৭ নাম্বার পেয়ে নিয়োগ পরীক্ষায় মোঃ জাহাঙ্গীর আলম ১ম স্থান অধিকার করেছে। যার জন্য তিনি নিয়োগের জন্য চুড়ান্ত সুপারিশ কৃত। নিয়োগ বোর্ডে সকল পরীক্ষায় উপস্থিত ছিলেন ঢাকা ডিজি অফিসের প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, অত্র প্রতিষ্টানের নিয়োগ বোর্ডের সভাপতি মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্লা, অধ্যক্ষ খন্দকার নাজিম উদ্দিন ও প্রভাষক মোঃ রিপনুজ্জামান (রিপন)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য এবং অত্র প্রতিষ্টানের অভিভাবক সদস্য, শিক্ষকমন্ডলী, কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।