মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এস.আই. হলেন সৈয়দ তোফাজ্জ্বেল হোসেন

মধুখালী প্রতিনিধি ঃ
মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এস.আই সৈয়দ তোফাজ্জ্বেল হোসেন । তিনি ফরিদপুর জেলার মধুখালী থানায় কর্মরত আছেন। সোমবার ২২শে এপ্রিল-২৪ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভা শেষে এ পুরস্কার প্রদান করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোর্শেদ আলম পিপিএম। গত মার্চ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে এস.আই সৈয়দ তোফাজ্জ্বল হোসেনকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয় এবং তাকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা , (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন (ওসি) সহ সকল থানার ওসিগণ। মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে ফরিদপুর পুলিশ সুপার সহ জেলার সকল পুলিশ প্রশাসন। এ বিষয়ে এস.আই সৈয়দ তোফাজ্জ্বেল হোসেন বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়। বিগত বছরেও তিনি শ্রেষ্ট এস.আই. নির্বাচিত হয়েছিলেন।