২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

বাংলাদেশ যুব ইউনিয়নের মধুখালী উপজেলা সম্মেলন-২১

মধুখালী প্রতিনিধিঃ  

শনিবার বিকেলে মধুখালী পাবলিক লাইব্রেরির মিলনায়তনে শাহ কুতুবুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ যুব ইউনিয়নের মধুখালী উপজেলা সম্মেলন-২১ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য  অজিত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান,

কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মানিক মজুমদার, জেলা যুব ইউনিয়নের নেতা শাহাদাত শাওন, সিপিবি মধুখালী উপজেলা সভাপতি কমরেড কেরামত আলী লাল, সিপিবি নেতা আকমল মৃধা, খলিলুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে শাহ্ কুতুবুজ্জামানেরকে সভাপতি, মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক ও ফারুক সেককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।