১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচীর কাজ পরিদর্শন

ডাঃ মোঃ আঃ সালাম মিয়া

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কমিউনিটি ক্লিনিকে ৩০বছরের নারীদের জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ৪দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আয়োজনে শুক্রবার বেলা ৯ টায় উপজেলা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ইলেক্ট্রিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে আড়পাড়া কমিউিনিটি এ কর্মসূচীর কার্যকলাপ পরিদর্শন করেন মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া। মহিলাদের ভায়া পরীক্ষা করেন মধুখালী উপজেলা স্বাস্থ কমপ্লেক্রের নার্স এম নেছা ও স্বপ্না । এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মোঃ মিরাজুল ইসলাম, এফ. ডব্লিউ এ মোছাঃ শাহিনা খাতুন, সিএইচসিপি জ্যামি খাতুন প্রমুখ। আগামী ২৭ শে মার্চ পর্যন্ত উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচী বাস্তবায়নে পাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া জানান।