১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা -২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৯ই ফেব্রæয়ারী সকাল ৯.৩০ঘটিকায় বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে মাঠের একপ্রান্তে একটি স্টেজ তৈরি করা হয়। স্টেজ ও মাঠের মধ্যে হাউস এই সজ্জা সুধী বৃন্দের দৃষ্টি কেড়ে নেয়। অনুষ্ঠানে মাঠ প্রাঙ্গনে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে পায়রা, স্কাউটদের কুচকাওয়াজ প্রদর্শন এবং সর্বশেষে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁকে সম্মান ও স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আড়পাড়া ইউনিয়নের কৃতিসন্তান শিক্ষানুরাগী মোহাম্মাদ আশরাফুল ইসলাম জিহাদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম অনুষ্টানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী , ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আকরামুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর রহমান, সাবেক সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম ,

আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী এ.এস.এম ইদ্রিস আলী পান্নু, আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা,কামারখালী বাজার বণিক সমিতি সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যানের সহধর্মিণী ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু, কো-অপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা । অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, খেলা পরিচালনা করেন ওবায়দুর রহমান ও সুজন বিশ্বাস সহকারী শিক্ষক । এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস ,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, সহকারী শিক্ষক আঃ হালিম বিশ^াস, মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ সহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ। পরে অতিথি বৃন্দ ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য এবারের ক্রীড়ানুষ্ঠানটি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে।