মধুখালীতে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে স্বামীর মারপিটে প্রাণ গেল আনোয়ারা বেগম (৩৭) নামে এক গৃহবধূর। সংবাদ শুনে জানা যায় রবিবার (৯ই জুলাই) বিকালে মধুখালী উপজেলার মধ্য আড়পাড়া গ্রামে ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পালিয়ে গেছে ঘাতক স্বামী ছমির মল্লিক (৪৫) । তিনি একজন ড্রাইভার। রবিবার (৯ই জুলাই ) সন্ধ্যায় খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছমির মল্লিকের নারকীয় ঘটনার ঘটনা স্থলে আসা স্থানীয়দের জবানবন্দি গ্রহন করে। ঘাতক স্বামী ছমির মল্লিক (৪৭) মধ্য আড়পাড়া গ্রামের মৃতঃ কাসেম মল্লিকের ছেলে। নিহত আনোয়ারা বেগম মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের বিল্লালের বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক স্বামী ছমির মল্লিকের সঙ্গে পারিবারিক ভাবে প্রায় ২৫ বছর আগে বিয়ে হয় আনোয়ারা বেগমের । নিহত আনোয়ারা বেগম ও ছমির মল্লিকের সাথে র্দীঘদিন থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দন্দ চলে আসছে। এ পর্যায় গত ৯-০৭-২৩ইং তারিখ বেলা প্রায় ১২.৩০মিনিটের সময় ছমির মল্লিকের ভাতিজা রামিম মল্লিক (২০) কামারখালী বাজার থেকে বাড়ী ফেরার পথে চাচা বাড়ী চাচা ছমির মল্লিককে ডাকতে গেলে দেখে পর্দার আড়ালে চাচাতো চাচা তানভীর মল্লিক (২২) তার চাচী আনোয়ারা বেগম এর সাথে আপত্তিকর কাজ করছে। তাই দেখে বাড়ীতে এসে দেখেন চাচা ছমির মল্লিক তাদের বাড়ীতে এরপর চাচাকে ডেকে ঘটনা দেখালে ছমির মল্লিক তার চাচাতো ভাই তানভীর মল্লিক ও স্ত্রী আনোয়ারা বেগম এর আপত্তিকর কাজ দেখে ক্ষিপ্ত হয়ে ছমির মল্লিক তার স্ত্রীকে এলোপাতারি ভাবে মারধর করলে এই সুযোগে ছমিরকে ধাক্কা মেরে তানভীর মল্লিক পালিয়ে যায়। পরে ছমির মল্লিক তার স্ত্রীর সঙ্গে কথাকাটা কাটির মাধ্যমে ক্ষিপ্ত হয়ে পাটার পুতো ও লাঠি দিয়ে এলোপাতারি ভাবে মাথা ও মুখে এবং শরীরের গোপন স্থানে প্রচন্ড আঘাত করে।
এর পরপর আবার রবিবার বিকালে স্বামী-স্ত্রীর মাঝে আবার নতুন করে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে আবার এলোপাতারি মারপিট শুরু করে স্বামী ছমির । মারপিটের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আনোয়ারা বেগম । পরে মাহিন্দ্র চালক শিপন ও স্বামী এবং পরিবারের শরীকের অন্যান্য লোকেরা আনোয়ারা বেগমকে অজ্ঞান অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে স্বামী ছমির মল্লিক পলাতক আছেন। তার ১টি বিবাহিত মেয়ে রজনী(২৩) ও ২টি ছেলে নয়ন (১৯) পেশায় ড্রাইভার ও ইমন (১০) আছে। এ ব্যপারে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ও ইউ,পি, সদস্য বাবুল হোসেন মৃধা বাবুল এর নিকট জানতে চাইলে তারা বলেন ঘটনা দুঃখ জনক। এদের আইনের আওতায় বিচার হওয়া উচিৎ। তবে স্ত্রী আনোয়ারা বেগম ও স্বামী সহ দুই জনের পরিবার থেকে কোন মামলা করার কথা উঠেনি বলে জানা যায়। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আনোয়ারা বেগম মারা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে আছে । ময়না তদন্তের পর রির্পোট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করার এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।