১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই ¯েøাগানে সোমবার উপজেলার আড়পাড়া ইউনিয়নের এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচী উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা।

Exif_JPEG_420

এ সময় উপস্থিত থেকে বিতরন করেন আড়পাড়া ইউনিয়নের ডিলার আরমান হোসেন বাবু ও হেলাল হোসেন সহ গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ । এই দুই ডিলারের আওতায় আড়পাড়া ইউনিয়নে ৬১৮জন হত-দরিদ্র কার্ডধারী আছে। এই কর্মসূচীর আওতায় মাসে ৭দিন এবং সপ্তাহে ৩দিন সোম, মঙ্গল এবং বুধবার বিতরন করা হয়। এই জন্য সকলের নিকট অনুরোধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের জন্য দোয়া করবেন যাতে আগামীতে ক্ষমতায় আসে।