১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে বাবু

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধুখালী উপজেলায় কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলে জনপ্রিয়তায় শীর্ষে থাকা কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র নাম আবারও সর্বাধিক আলোচনায় উঠে এসেছে। মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও দেখতে চান ইউনিয়নের মানুষ। আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ, তৃণমূল নেতাকর্মীদের ও জনগনের আস্থার প্রতীক তিনি। মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ইউনিয়নে একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তিনি তার এলাকায় দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, জেলে, মুচি, হিন্দু স¤প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সব মানুষের কাজ করে থাকেন তিনি। কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যায় না । তিনি জনসেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে আসন্ন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে খুব সহজেই বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনে করেন এলাকার জনগণ নচেৎ অন্য প্রার্থীর হাতে নৌকা প্রতিক দিলে এই আসন হাতছাড়া হয়ে যাবে। কামারখালী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়, কামারখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে অন্যান্য পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সবার শীর্ষে আমাদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। কারন বাবু নিজ উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করেছেন। সাধারণ জনগণের সাথে খুব ভালো সু-সম্পর্ক রয়েছে তার । সেই হিসেবে মনোনয়ন বোর্ডের নিকট কামারখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোতালেব ফকির, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আতিয়ার রহমান মন্টু, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ সামসুর রহমান বিশ্বাস অবসরপ্রাপ্ত শিক্ষক, সাধারন সম্পাদক মোঃ মহাসীন মোল্যা, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলী মোল্যা, ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাবিবুর রহমান মোল্যা, সাধারন সম্পাদক মোৎ হাফিজুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা, ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাদশা মন্ডল, ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ মোল্যা, ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ মনিরুজ্জামান টিপু, সাধারন সম্পাদক অতুল দাস জানান, বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) আসন্ন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রচার প্রচারণায় অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন । বাবু আবারও নৌকা প্রতীক পেলে কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। বাবুর পিতা মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস একজন শিক্ষক এবং কামারখালী ইউনিয়ন পরিষদে তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বাবু জানান, ‘আমি কামারখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি । আমার এলাকার মানুষ আমাকে ভালোবেসে আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হিসেবে আবার চেয়ারম্যান প্রার্থী বানাবার আশায় সরকারের নিকট দাবীদার ইনশাআল্লাহ, আমি আশাবাদী সবাই আমাকে যেমন ভালোবেসে চেয়ারম্যান প্রার্থী বানাবার জন্য আশাবাদী, তেমনি আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আবার মনোনয়ন পাওয়ার সব প্রার্থীর চেয়ে আশাবাদী। তিনি আরও বলেন সরকার আমাকে মনোনয়ন দিলে জনগণ ভালোবেসে ভোট দিয়ে তারা আমাকে আবার চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবে আর আমি পূনরায় নির্বাচিত হয়ে এই উন্নয়ন সরকারের উন্নয়ন মূলক বাকী কাজ গুলো সমাপ্ত করতে পারবো এবং সবার সুখ দুঃখের আশা সরকারের মাধ্যমে পূরন করতে পারবো ইনশাআল্লাহ।