৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ শে ফেব্রæয়ারী পালন

মধুখালী প্রতিনধিঃ
মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পালন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ দিবস। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের বিভাগীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী রিক্তা পারভীন সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ ।

অনুষ্টান পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র ও তানিয়া খাতুন । সার্বিক সহযোগীতায় ছিলেন ইয়াসমিন নাহার, ফরিদা , শামীমা ও আলোমতি। এই শহীদ মিনারে আড়পাড়া -কামারখালী ইউনিয়নের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সংগঠনের রাজনীতিবিদ এবং ওহী শিশু নিকেতন এর প্রধান শিক্ষক শামীমা চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেদীতে অমর ২১ শে পালন উপলক্ষে মাল্যদান করেন। পরে বিদ্যালয়ের নিয়মানুযায়ী অনুষ্টান পরিচালনা করে যথাযোগ্য মর্যাদায় অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে অনুষ্ঠান শেষ করেন।