৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালীতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি বিশ্বস্ত ও গ্রাহকের লেনদেন করার ব্যাংক। তাই বাংলাদেশের সকল এজেন্ট ব্যাংকের মধ্যে থেকে একাউন্ট খোলার -২০২২ইং সালে যে টার্গেট ছিল। তার মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাক কামারখালী আউট লেট শাখা তৃতীয় স্থান লাভ করেছে। তাই কামারখালী বাজার আউটলেট এর সন্মানিত এজেন্ট স্বত্তাধিকারী মো: রমজান আলী ’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক মাগুরা শাখার শাখা ব্যাবস্থাপক ও এভিপি আবুল হাসান । এই রমজান আলী হলো ফরিদপুরের কামারখালী বাজারের একজন সৎ ও বিশিষ্ট ব্যবসায়ী।