৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
শিক্ষা

ডুমাইন ৪৯নং বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৩

মধুখালী প্রতিনধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে বিদায় সংবর্ধনা-২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১শে নভেম্বর দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডুমাইন ৪৯নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সভাপতি এম তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান ,

সভাপতি এম .তোফায়েল আহম্মেদ , সহকারী শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, তারিকুল ইসলাম, শিক্ষার্থী অর্নব প্রমুখ। ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সকলের জন্য উপদেশ মূলক কথাবাত্রা, দোয়া ও শিক্ষা উপকরন বিতরন করেন সভাপতি এম তোফায়েল আহম্মেদ , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী প্রমুখ। শিক্ষকদের নিকট থেকে জানা যায় এ বছর ৫৫জন ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেনীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র-৩০জন এবং ছাত্রী ২৫জন।