২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা ও ইফতার মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চোধুরীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার অফিসকক্ষে মানুষের নিত্যপ্রয়োজনীয় পুষ্টির ওপর গুরুত্ব দিয়ে ইফতার পূববর্র্তী আলোচনায় বক্তব্য রাখেন

উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জান মুরাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আ. সালাম মিয়া, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান, প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস প্রমুখ। আলোচনার পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।