২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
Uncategorized

বøুমিং রোজ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বøুমিং রোজ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী কামারখালী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে দিনভর প্রতিযোগিতা শেষে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাহানারা বেগম রুমা এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এবং শিক্ষানুরাগী তপন দে, সঙ্গে ছিলেন তার সহধর্মিনী পপি দে।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দুলাল কুমার মিত্র, সিনিয়র শিক্ষক শামসুল হক, কামারখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৭,৮,৯নং ওয়ার্ডের সদস্য আসমা বেগম, স্বামী সমাজসেবক ফারুক হোসেন, সমাজসেবক রইচ শেখ, মাহাবুব হোসেন খসবু সহ আরো অনেকে। কামারখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রেমব্রত সাহা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী মিরাজ শেখ, কাকলী আক্তার, শিলা আক্তার, লাকি রহমান সহ অন্যান্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে দিয়ে রবিবার অনুষ্ঠান শেষ করা হয়।