২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ও কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই ¯েøাগানে মঙ্গলবার সকালে উপজেলার আড়পাড়া ও কামারখালী এবং ডুমাইন ইউনিয়নের এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের ডিলার আরমান হোসেন বাবু, হেলাল হোসেন, কামারখালী ইউনিয়নের ডিলার জুলফিকার আলী মিয়া, ডুমাইন ইউনিয়নের শাকির আহম্মেদ টোকন সহ অন্যন্যরা। এই আওতায় আড়পাড়া ইউনিয়নে ৬১৮ ও কামারখালী ইউনিয়নে ৯২২ এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭জন হত- দরিদ্র কার্ডধারী আছে। এই কর্মসূচীর আওতায় মাসে ১২দিন এবং সপ্তাহ ৩দিন সোম, মঙ্গল এবং বুধবার বিতরন করা হয়।