২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর সাংগুড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জানাগেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের শামীম হোসেন এর ছেলে মারুফ (১৪) বুধবার জামালপুর সাংগুড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। পারিবারিকসূত্রে জানা যায় নিহত মারুফ বালিয়াকান্দি উপজেলা সাংগুড়া গ্রামে খালা বাড়িতে বিয়ের দাওয়াতে বেড়াতে আসছিলো। সে খালা বাড়ী পুকুরের মাছ ধড়ার জন্য পুকুর ছেচার সময় মটরে বিদ্যুৎ লাইন দেয়ার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মাগুরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠালে মাগুরা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।